ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবীণ রাজনীতিক ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃতুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
এক তথ্য বিবরণীতে জানানো হয় শোক বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, "সাইফুর রহমানের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো।"
রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শনিবার দুপুরে মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশে সবচেয়ে বেশি সময় ধরে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারী সাইফুর রহমান (৭৭)।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মোট ১২ বার বাজেট উপস্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/২০২৬ঘ.
bdnews24