২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুরের মৃত্যুতে যুক্তরাষ্ট্র সরকারের শোক

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। শনিবার ঢাকায় আমেরিকান সেন্টারের এক শোক বিবৃতিতে বলা হয়, "আমরা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুতে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি আমাদের শোক প্রকাশ করছি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। শনিবার ঢাকায় আমেরিকান সেন্টারের এক শোক বিবৃতিতে বলা হয়, "আমরা সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুতে শোকাহত। আমরা তার পরিবারের প্রতি আমাদের শোক প্রকাশ করছি।" এতে আরও বলা হয়, "বাংলাদেশের অর্থনীতিতে মুক্তবাজার অর্থনীতির ধারা সংযোজনের মাধ্যমে কোটি কোটি বাংলাদেশীর জীবনমান উন্নয়নে আমরা তার গুরুত্বপূর্ণ ভূমিকা স্মরণ করছি। "তার মৃত্যুতে আমেরিকায় তার অসংখ্য বন্ধু ও গুণগ্রাহী শোকাহত।" সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান মৌলভীবাজার থেকে ঢাকায় ফেরার পথে শনিবার দুপুরে এক দুর্ঘটনায় মারা যান । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/১৮২৩ ঘ.