২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে যাবে কি না সিদ্ধান্ত নিতে বিএনপি সংসদীয় দলের সভা শনিবার

সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি সংসদীয় দলের সভা ডেকেছেন দলের চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে শনিবার রাত সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এই সভায় সভাপতিত্ব করবেন। সংসদের প্রারম্ভে এই সভায় বিএনপি দলীয় সব সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি সংসদীয় দলের সভা ডেকেছেন দলের চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে শনিবার রাত সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া এই সভায় সভাপতিত্ব করবেন। সংসদের প্রারম্ভে এই সভায় বিএনপি দলীয় সব সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে।'' আগামী ৭ সেপ্টেম্বর সংসদের তৃতীয় অধিবেশন বসছে। এই অধিবেশন শুরু হবে বেলা ১১টায়। বিএনপি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কয়েকদিন উপস্থিত ছিল। সংসদে সামনের সারিতে আসন বন্ঠন ইস্যুতে পরে বিএনপি দ্বিতীয় অধিবেশনে যোগদান থেকে বিরত থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১০০ ঘ.