২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের এক মামলা প্রত্যাহারের সুপারিশ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)। ২০০৭ সালের মে মাসে তত্ত্বাবধায়ক সরকারের সময় গুলশান থানায় ব্যবসায়ী আবু শাহেদ শাহেলের দায়ের করা চাঁদাবাজির এ মামলার এজাহারে তারেককে আসামী না করা হলেও মামলার প্রধান আসামী তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম বলেছিলেন। পরে ওই মামলায় তারেককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)। ২০০৭ সালের মে মাসে তত্ত্বাবধায়ক সরকারের সময় গুলশান থানায় ব্যবসায়ী আবু শাহেদ শাহেলের দায়ের করা চাঁদাবাজির এ মামলার এজাহারে তারেককে আসামী না করা হলেও মামলার প্রধান আসামী তারেকের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম বলেছিলেন। পরে ওই মামলায় তারেককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। বুধবার সন্ধ্যায় পিপি আব্দুল্লাহ আবু বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই মামলায় তারেক রহমানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছি।" গুলশান থানার ওই মামলার বাদী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে চার কোটি ৮৯ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনেছিলেন। তারেকের জামিনে মুক্তি পাওয়ার এক বছর পূর্তির মাত্র একদিন আগেই এ প্রত্যাহারের সুপারিশ করা হলো। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে ১১টি ও জিয়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। এর আগে সাবেক আইনমন্ত্রী ও বিএনপি নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে একটি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ ব্রিফিং-এ তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে তাকে পূর্ণ মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। চিকিৎসার জন্য জামিনে মুক্তি নিয়ে তারেক একবছর ধরে যুক্তরাজ্যে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ পিবি/এসএইচ/এসকে/২১২৯ঘ.