পিরোজপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ে উপজেলা নির্বাচনের ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় পিরোজপুরের সাত উপজেলার ৩২ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে গত রোববার সদর থানায় এ মামলা করেন বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিয়ার রহমান।
তিনি বলেন, "নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের হিসেব দাখিল না করার পিরোজপুর জেলার সাত উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী ৩২ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে উপজেলা নির্বাচন বিধিমালা-২০০৮ এর ৭৪ ধারায় মামলা হয়েছে।"
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলামকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
আসামিদের মধ্যে সদর উপজেলার তিনজন, জিয়ানগর উপজেলার পাঁচজন, কাউখালী উপজেলায় ছয়জন, ভাণ্ডারিয়া উপজেলার আটজন, নেছারাবাদ উপজেলায় পাঁচজন, মঠবাড়িয়া উপজেলার চারজন এবং নাজিরপুর উপজেলার একজন প্রার্থী রয়েছেন।
মামলার আসামিরা হচ্ছেন
bdnews24