২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া ট্রাস্ট মামলায় খালেদা আদালতে যাননি, নতুন তারিখ ৭ সেপ্টেম্বর

নিরাপত্তার কারণ দেখিয়ে জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানিতে রোববার খালেদা জিয়া আদালতে হাজির হননি। আসামি পক্ষের আইনজীবীদের আবেদনে আদালত শুনানির তারিখ পিছিয়ে আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছে। সেদিন খালেদা জিয়ার হাজির হওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 07:51 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তার কারণ দেখিয়ে জিয়া অরফানেজ (এতিমখানা) ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানিতে রোববার খালেদা জিয়া আদালতে হাজির হননি। আসামি পক্ষের আইনজীবীদের আবেদনে আদালত শুনানির তারিখ পিছিয়ে আগামী ৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছে। সেদিন খালেদা জিয়ার হাজির হওয়ার ক্ষেত্রে নিরাপত্তার বন্দোবস্ত করার জন্য রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানিতে খালেদা জিয়াসহ ছয় আসামিকে পুনরায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় রোববার ঢাকা মহানগর বিশেষ জজ এএনএম বশিরউল্লাহর আদালতে অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন ধার্য ছিল। এ মামলায় খালেদা, তার ছেলে তারেক রহমানসহ ছয়জন আসামি। খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ তালুকদার আদালতকে জানান, যথাযথ নিরাপত্ত