২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে প্রক্টরসহ ৩ শিক্ষকের ওপর ছাত্রলীগকর্মীদের হামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয়েছেন প্রক্টরসহ তিন শিক্ষক। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার ছাত্রলীগের বের করা মিছিলে বাধা দেওয়ায় এ হামলা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। আহতরা হলেন, প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার ও ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 10:02 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

চট্টগ্রাম, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয়েছেন প্রক্টরসহ তিন শিক্ষক। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার ছাত্রলীগের বের করা মিছিলে বাধা দেওয়ায় এ হামলা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। আহতরা হলেন, প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার ও ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী। জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রলীগের কর্মসূচিতে আমরা বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা করে।" ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে ছাত্রলীগ দুপুরে মিছিল বের করে। তিন মাস আগে ক্যাম্পাসে অস্থিতিশীলতার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা ভেঙে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। শিক্ষকরা তাদের বাধা দিলে তারা হামলা চালায়।" ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের ভিডিও ক্যামেরা ভাংচুরসহ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে অভিযোগ করেন উপাচার্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুজ্জামান ইমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মৌন মিছিল নিয়ে স্টেশন চত্বরে গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ব্যানার কেড়ে নেয়। পুলিশ দিয়ে ঘিরে রাখে এবং নানা ভয়ভীতি দেখায়।" হামলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "ওই সময় প্রক্টর, সহকারী প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ও পুলিশের সঙ্গে কিছুটা ধাক্কাধাক্কি হয়।" সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার বলেন, "একটা জাতীয় বিষয়কে ঢাল বানিয়ে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক নিষেধাজ্ঞা ভাঙার পরিকল্পনা করেছে। আর আমরা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ