রাজশাহী বিশ্ববিদ্যালয়, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীর উপর হামলার মামলায় ছাত্র শিবিরের নয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে নয় আসামি জামিনের আবেদন করেন। জজ এ আর মাছউদ আবেদন নামঞ্জুর করেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুর রাজ্জাক, শের-ই-বাংলা ফজলুল হক শাখা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক খালিদ আব্দুল
bdnews24