ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে 'কটাক্ষ' করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে বুধবার টাঙ্গাইল ও নড়াইলে মানহানির আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে।
টাঙ্গাইলে জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম ২০ কোটি টাকা ও নড়াইলে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদ ১০ কোটি টাকার মানহানির এ মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রতিনিধিরা জানান,
টাঙ্গাইলের মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান বুধবার মানহানির মামলাটি আদালত আমলে নিয়ে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সদর উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, গত ১৩ আগস্ট সালাউদ্দিন কাদের চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও বর্তমান নির্বাচিত সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্য দেন।
নড়াইলের বিচার বিভাগীয় হাকিমের আদালতে দায়ের করা
মামলায় বলা হয়, "সালাউদ্দিন কাদের চৌধুরী গত ১৩ আগস্ট ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড অনিবার্য ছিল। এটা পরদিন বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওই বক্তব্যে দেশবাসী মানসিকভাবে আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।"
মামলা দায়েরের পক্ষে যুক্তি দেখিয়ে বাদী বলেন, "এই মানসিক ক্ষতি আর্থিকভাবে নিরূপণযোগ্য না হলেও এই ক্ষতি ১০ কোটি টাকা মূল্যের সমতুল্য।"
সালাউদ্দিন কাদেরের ওই বক্তব্য নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছিলেন, এ জন্য রাষ্ট্রদ্রোহ মামলা হতে পারে।
অতীতেও বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্যের মাধ্যমে আলোচনার জন্ম দেন সালাউদ্দিন কাদের।
আইন প্রতিমন্ত্রী এ সপ্তাহে একাধিকবার বলেছেন, যুদ্ধাপরাধের অভিযোগে তার বিচার করা হবে।
চট্টগ্রামের সাংসদ সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা এবং নিজের গুডহিলসের বাড়িতে নির্যাতন ক্যাম্প করাসহ নানাভাবে যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ রয়েছে।
তবে সালাউদ্দিন কাদের যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে অতিস
bdnews24