২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর সফর নিয়ে মানিকগঞ্জে ১৪৪ ধারা

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সফরকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি আলী নেওয়াজ ১৪৪ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

মানিকগঞ্জ, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সফরকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দৌলতপুর থানার ওসি আলী নেওয়াজ ১৪৪ জারির বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মতিলাল ডিগ্রি কলেজ চত্বরে সালাউদ্দিন কাদের চৌধুরীর এক দোয়া মাহফিলে যোগ দেওয়ার কথা। স্থানীয় আওয়ামী লীগ তার দৌলতপুর আগমনের বিরোধিতা করে বুধবার দুপুরে মানববন্ধন করে। এরপর তারা মতিলাল ডিগ্রি কলেজে বৃহস্পতিবার একই সময় পাল্টা এক সমাবেশের ডাক দেয়। সাকা চৌধুরীর কয়েকটি মন্তব্য নিয়ে স