২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে লাভ হবে না : সৈয়দ আশরাফ

যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 09:35 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, "নবম সংসদের মেয়াদেই সরকার যুদ্ধাপরাধীর বিচার করবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। এসব বিভ্রান্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।" বিষয়টিকে সরকার তুচ্ছ-তাচ্ছিল্যের চোখে দেখছে না বলে জানিয়ে তিনি যুদ্ধাপরাধীদের সামাজিকভাবে বয়কট করার জন্য জনগণের প্রতি আহবান জানান। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সা