২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পররাষ্ট্র মন্ত্রী ভারত সফরে যাচ্ছেন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে

পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি আগামী মাসের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনাই তার এ সফরের উদ্দেশ্য। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীপু মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্ভবত আগামী মাসের প্রথম সপ্তাহে আমি ভারত সফরে যাবো। দুদেশের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি ও পানি সংক্রান্ত বিষয়সহ দ্বিপাক্ষিক সব ইস্যু নিয়ে আমি ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনা করবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি আগামী মাসের প্রথম সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন। দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনাই তার এ সফরের উদ্দেশ্য। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দীপু মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্ভবত আগামী মাসের প্রথম সপ্তাহে আমি ভারত সফরে যাবো। দুদেশের মধ্যকার বিশাল বাণিজ্য ঘাটতি ও পানি সংক্রান্ত বিষয়সহ দ্বিপাক্ষিক সব ইস্যু নিয়ে আমি ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনা করবো।" তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি জানান। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩ হাজার ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ ৩শ' কোটি মার্কিন ডলারেরও বেশি। আর ভারত বাংলাদেশ থেকে আমদানি করে থাকে প্রায় সাড়ে ৩শ' মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বাণিজ্য বিষয়ক দুদেশের যৌথ ওয়ার্কিং গ্র"পের বৈঠক আগস্টের শেষ নাগাদ অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে ভারত। তবে বৈঠকের দিন-তারিখ এখনো ঠিক হয়নি বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়ে আলোচনা করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী ও তার ডেপুটি বুধবার পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে সাক্ষাত করেছেন। অবশ্য এব্যাপারে ভারতীয় হাই কমিশনার সংবাদ মাধ্যমকে কিছু বলতে চাননি। তিনি জানান, এটি একটি রুটিন সাক্ষাত মাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৪০ ঘ.