২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খনি মামলায় খালেদার জামিন বহাল

বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 12:56 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ জামিন আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা লিভ টু আপিল আবেদন উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদা বেগম। গত বছরের ২৮ আগস্ট এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদাকে চার মাসের জামিন দেয় হাইকোর্ট। ২৬ ফেব্র"য়ারি খালেদা জিয়া ও সাবেক ১০ মন্ত্রীসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. সামছুল আলম। এতে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে পুনঃদরপত্র আহবান না করে সরকারের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতিসাধন করেছেন। মামলার অন্য আসামিরা হলেন: সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, সাবেক স্থানীয় সরকার ও পল