২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছয় 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে হবিগঞ্জে ছয় 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাসের আদালতে বুধবার মামলাটি দায়ের করেন বানিয়াচং উপজেলার খাড়াউড়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আকল আলীর স্ত্রী মোছা. ভিংরাজ বিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

হবিগঞ্জ, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে হবিগঞ্জে ছয় 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। বিচারিক হাকিম রাজিব কুমার বিশ্বাসের আদালতে বুধবার মামলাটি দায়ের করেন বানিয়াচং উপজেলার খাড়াউড়া গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা আকল আলীর স্ত্রী মোছা. ভিংরাজ বিবি। আসামিরা হলেন- বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, আঙ্গুর মিয়া, আব্দুর রাজ্জাক, মলু মিয়া, আব্দুল হামিদ ও শাহ ইসরাইল। এ ছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ৮/১০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে আসমিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১১ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বাদীনির স্বামী মুক্তিযোদ্ধা আকল আলী আরেক মুক্তিযোদ্ধা রজব আলীকে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে আসেন। গোপনে এ খবর পেয়ে আসামি মহিবুর রহমান অন্য রাজাকার সদস্যদের নিয়ে তাদের বাড়ি আসে। এ সময় রজব আলী দরজা খুলে পালানোর সময় মহিবুর রহমানের রাইফেলের গুলিতে ঘটনাস্থলে মারা যান। পরে তারা আকল আলী ঘর থেকে ধরে নিয়ে যায়। এরপর থেকে এখনও আকল আলীর খোঁজ পাওয়া যায়নি। অভিযোগে আরও বলা হয় ওই ঘটনার কিছুদিন আগে মহিবুর রহমানের নেতৃত্বে রাজাকাররা মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক মেজর জেনারেল এমএ রব-এর খাগাউড়া গ্রামের বাড়িতে আগুন দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৫ ঘ.