২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর পর আবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল: এরশাদ

এক বছর পর আবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল ডাকা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 07:11 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

রংপুর, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছর পর আবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল ডাকা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ। এরশাদ বলেন, "এরপর গ্রাম থেকে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সম্মেলন করা হবে। নেতা-কর্মীদের গোপন ব্যালটে নেতা নির্বাচন করার পরই কেন্দ্রীয় কাউন্সিল হবে। এবার তড়িঘড়ি করে কাউন্সিল করলেও তৃণমূল পর্যায় থেকে আবারও দলকে সংগঠিত করা হবে।" মঙ্গলবার বিকেলে রংপুরের বাসভবন পল্লী নিবাসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলোচনাকালে এরশাদ এসব কথা বলেন। তিনি বলেন, "রংপুরকে বিভাগ ঘোষণা ও এর কার্যক্রম শুরু করা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনী অঙ্গীকার। এ ব্যাপারে আমি নিজেই প্রধানমন্ত্রী শেখ হসিনার সঙ্গে দেখা করে রংপুরকে বিভাগ ঘোষণা ও এর কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছি।" এর আগে ঢাকা থেকে সড়কপথে এরশাদ তার বাসভবন পল্লী নিবাসে এসে পৌঁছালে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি মশিয়ার রহমান রাঙ্গা এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/ডিডি/০১২২ ঘ.