২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভাগ করা হলো জাপা'র ঢাকা মহানগর শাখা

জাতীয় পার্টির ঢাকা মহানগর শাখাকে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ এই দুই সাংগঠনিক জেলায় ভাগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির ঢাকা মহানগর শাখাকে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ এই দুই সাংগঠনিক জেলায় ভাগ করা হয়েছে। সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ উত্তরের সভাপতি হিসেবে এস এম ফয়সল চিশতী ও বাহাউদ্দিন আহমেদ বাবুলকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণের সভাপতি হিসেবে কাজী ফিরোজ রশীদকে মনোনীত করেছেন। আগামী ১৫দিনের মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করার জন্য পূর্ণাঙ্গ কমিটি করারও নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরের থানাগুলো হলো- সবুজবাগ,খিলগাঁও, রামপুরা, বাড্ডা, তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্চল, গুলশান, খিলক্ষেত, উত্তর খান, দক্ষিণ খান, তুরাগ, বিমানবন্দর, উত্তরা,ঢাকা ক্যান্টনমেন্ট, কাফরুল, পল্লবী, মীরপুর, শাহ আলী ও দারুসসালাম। দক্ষিণে রয়েছে মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ,কামরাঙ্গীরচর, ধানমন্ডি, শেরে বাংলা নগর, শাহবাগ, রমনা, পল্টন, মতিঝিল, যাত্রাবাড়ি, শ্যামপুর, ডেমরা, গেণ্ডারিয়া, সূত্রাপুর, কোতোয়ালী, বংশাল, লালবাগ ও নিউ মার্কেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২০৩৪ঘ.