ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের গৃহায়ণ ও আইন উপদেষ্টা মইনুল হোসেনের বিরুদ্ধে 'ব্যাপক অনিয়মের' অভিযোগ এনেছে সংসদীয় তদন্ত কমিটি।
গত ২৫ জুন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই তদন্ত কমিটি গঠন করে।
সোমবার সংসদ ভবনে বৈঠক শেষে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির আহ্বায়ক নসরুল হামিদ বিপু সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, মইনুল হোসেনের ছেলে আরশাদ হোসেন সরকারী নিয়ম লঙ্ঘন করে গুলশানে একটি বাড়ি দখল করে রেস্তোরাঁ বানিয়েছেন।
আওয়ামী লীগের সাংসদ বিপু বলেন, "গুলশান-১ (সিএসই-জি, প্লট-১) এ 'স্টেক হাউজ' রেস্তোরাঁ প্রতিষ্ঠার জন্য আরশাদ হোসেনের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যখন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল মইনুল হোসেন তখন সরাসরি তাতে হস্তক্ষেপ করেন।"
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা 'সরকারি আইন লঙ্ঘন করে' খুলনায় ১৫৮টি এবং কুষ্টিয়ায় ৪৫৯টি প্লটও বরাদ্দ দিয়েছেন বলে অভিযোগ করেন বিপু।
তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মইনুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "তারা অভিযোগগুলো প্রমাণ করুক।
"আরও একটা কথা আপনি এভাবেই লিখুন যে আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করার মতো মানুষ বাংলাদেশে এখনও জন্মায়নি।"
বিপু জানান, মইনুলের বিরুদ্ধে অভিযোগগুলো চূড়ান্ত করতে তদন্ত কমিটি আরও দুই বা তিনটি বৈঠক করবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সেগুলো গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে জমা দেবে।
তার কমিটি মইনুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থায়ী কমিটির কাছে সুপারিশ করবে বলেও জানান এ সাংসদ।
কমিটি আহ্বায়ক বিপু বলেন, "সাবেক উপদেষ্টা মইনুল হোসেনের বিরুদ্ধে আমরা দুর্নীতির অগণিত অভিযোগ পেয়েছি। উপদেষ্টার দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি তার ছেলে ও স্ত্রীকে সুবিধা পাইয়ে দিতে সাহায্য করেন।"
সংবাদ সম্মেলনে তিনি বলেন, মইনুলের ছেলে আরশাদ গুলশানে অবৈধভাবে রিজিয়া মান্নান ও ফজলে মান্নানের বাড়ি দখল করে রাজউকের অনুমতি ছাড়াই তা বাণিজ্যিক ভবন
bdnews24