ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি থেকে অনেকের বাদ পড়েছেন কাউন্সিলরদের মতামতেই। একথা বলেছেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রকাশিত আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে স্থান হয়নি দলের দীর্ঘদিনের প্রভাবশালী নেতা হিসেবে সুপরিচিত অনেকের। অনেক নতুন মুখ নিয়ে যেভাবে শেখ হাসিনা মন্ত্রিসভা সাজিয়েছেন, দলের কমিটিতেও সে ধারা লক্ষ করা যায়।
শুক্রবার বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন ছয় সদস্যের শপথ অনুষ্ঠানের পর শেখ হাসিনা কমিটির বিষয়ে সাংবদিকদের বলেন, "কাউন্সিলরদের মতামতেই দলের পরিচিত অনেক মুখকে সভাপতিমণ্ডলী থেকে বাদ দেওয়া হয়েছে।"
বাদ পড়াদের মধ্যে রয়েছেন আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুল জলিল প্রমুখ। এদের রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে। সাবের হোসেন চৌধুরীসহ আগের কমিটির সাত সাংগঠনিক সম্পাদকের কারোই স্থান হয়নি নতুন কমিটিতে।
হাসিনা বলেন, "খুব অল্প সময়ে সফল কাউন্সিল করেছি আমরা।"
গত ২৪ জুলাই আওয়ামী লীগের কাউন্সিলে শেখ হাসিনা সভানেত্রী ও সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মন্ত্রিসভার আকার বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "সরকার যে বাজেট ঘোষণা করেছে তা বাস্তবায়নের জন্য মন্ত্রিসভার কলেবর বাড়ানো হয়েছে। মন্ত্রণালয়ের সংখ্যা অনেক। কোনও কোনও মন্ত্রণালয় বেশ বড়। যে বাজেট পেশ করেছি তা বাস্তবায়ন করতে হবে।"
এর আগে বঙ্গভবনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠানে অংশ নেন হাসিনা।
নতুন মন্ত্রী শাহজাহান খান এবং প্রতিমন্ত্রী এনামুল হক, মুজিবুর রহমান ফকির, প্রমোদ মানকিন, শিরীন শারমিন চৌধুরী ও মাহবুবুর রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার শপথ নেওয়ার পর এটা মন্ত্রিসভার দ্বিতীয় দফা পরিবর্ধন।
গত ৬ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারের ৩২ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এরপর ২৪ জানুয়ারি মন্ত্রিসভায় প্রথম দফা স
bdnews24