প্রতিহিংসা, প্রলোভন নয়: নেতা-কর্মীদের প্রতি হাসিনা
দলীয় নেতা-কর্মীদের সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিহিংসাপরায়ণ হবেন না। শুক্রবার দলের জাতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রলোভনের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করার আহ্বানও জানান তিনি। 'সংগ্রাম ও সাফল্যের ৬০ বছর' স্লোগান আর ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে সকাল সাড়ে ১০টায় দিনব্যাপী এ কাউন্সিল শুরু হয়। অনুষ্ঠানস্থল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে জানাচ্ছেন মোশতাক আহমেদ।
