২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার আপীল নিয়ে আইনমন্ত্রী ও মওদুদ আহমেদের ভিন্নমত

বঙ্গবন্ধু হত্যা মামলার আপীল নিস্পত্তি ও আপীল বিভাগে বিচারপতি নিয়োগ বিষয়ে বিএনপি নেতা মওদুদ আহমেদের মন্তব্য নাকচ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার আপীল নিস্পত্তি ও আপীল বিভাগে বিচারপতি নিয়োগ বিষয়ে বিএনপি নেতা মওদুদ আহমেদের মন্তব্য নাকচ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বুধবার বিকেলে নিজের চেম্বারে সাংবাদিকদের মওদুদ আহমেদ বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার আপীল নিষ্পত্তিতে সরকারের উদ্দেশ্য 'পরিস্কার নয়'। আপীল বিভাগের চার বিচারপতি নিয়োগে আইনমন্ত্রীর ব্যাখ্যাকেও 'ভিত্তিহীন' অভিহিত করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন,'' বঙ্গবন্ধু হত্যা মামলার আপীল নিষ্পত্তিতে অনেক দেরি হয়ে গেছে। মার্চ মাসেই তিনজন বিচারককে দিয়ে বেঞ্চ করে আপীল শুরু করা হলে এত দিনে তা নিষ্পত্তি হয়ে যাওয়া উচিত ছিল।'' আইনমন্ত্রী বুধবার সন্ধ্যায় মওদুদের বক্তব্য নাকচ করে দিয়ে সাংবাদিকদের বলেন, "যারা আজ জাতির পিতার নির্মম হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলেছে, তারা চায় না বঙ্গবন্ধু হত্যার বিচার হোক। এজন্যই তারা অবান্তর কথা বলছে।" শিশু একাডেমি মিলনায়তনে ভূঁইয়া একাডেমির নবীন-বরণ অনুষ্ঠানের পর শফিক আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন। সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন,"বঙ্গবন্ধু হত্যা মামলা আপীল শুনানির জন্য তিনজনের বেঞ্চ করার মতো বিচারক ছিলেন। কিন্তু কেন হয়নি, তা বোধগম্য নয়। বঙ্গবন্ধু হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তিতে সরকারের উদ্দেশ্য পরিস্কার নয় বলে আমার মনে হচ্ছে।'' সুপ্রিম কোর্টের চার নতুন নিয়োগের বিষয়ে আইনমন্ত্রীর ব্যাখ্যাকে 'ভিত্তিহীন' বলে আখ্যা দেন মওদুদ। তিনি বলেন,'' আইনমন্ত্রী বলেছেন, দুইটি কারণে আপীল বিভাগে চার বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। এর একটি আপীল বিভাগে মামলার জট কমানো ও অপরটি বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতির লজ্জা নিবারণ করা। কিন্তু আইনমন্ত্রীর এই ব্যাখ্যা ভিত্তিহীন।'' মওদুদ বিচারাধীন মামলার সংখ্যা নিয়ে আইনমন্ত্রীর দেওয়া তথ্য সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন," আইনমন্ত্রী ২৯ জুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এক চিঠিতে ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপীল বিভাগে ১ লাখ ২০ হাজার ৯৫টি মামলা বিচারাধীন রয়েছে বলে উল্লেখ করেছেন। তা সঠিক নয়। প্রধান বিচারপতি পরদিনই আইনমন্ত্রীকে লেখা চিঠিতে বলেছেন, আপীল বিভাগের বিচারাধীন মামলার সংখ্যা ২০০৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৬ হাজার ২ শ ৪৭টি। গত ৩০ এপ্রিল পর্যন্ত তা কমে ৪ হাজার ৫ শ' ১৬টি বিচারাধীন মামলা রয়েছে।" এরকম 'তথ্য বিভ্রাট' আইন অঙ্গনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন বিএনপি নেতা। মওদুদ আরো বলেন, "আমি মনে করি এরকম কথা আইনমন্ত্রীর বলা উচিত হয়নি। কারণ রাষ্ট্রপতি আপীল বিভাগে যে চারজন বিচারক নিয়োগ দিয়েছেন, তারা বিচারাঙ্গনে সন্মানিত, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ বিচারক হিসেবে পরিচিত। যে কারণ দেখিয়ে করা হয়েছে, তা না হলেও এই চার বিচারক বছরখানেকের মধ্যেই আপীল বিভাগে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ পেতেন। '' আইনমন্ত্রী বিচারক নিয়োগে যে যুক্তি দেখিয়েছেন, তা ভিত্তিহীন দাবি করে মওদুদ বলেন, এতে উচ্চতর আদালতের ভাবমূর্তি ক্ষুণ