২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসের বৈদেশিক মুদ্রা মামলা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট

সাবেক পূর্ত মন্ত্রী বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা মামলা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ এ রায় দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক পূর্ত মন্ত্রী বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা মামলা অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ এ রায় দেয়। গত তত্ত্বাবধবায়ক সরকারের আমলে মির্জা আব্বাসের বিরুদ্ধে বাড়িতে অবৈধ বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে পুলিশ বাদী হয়ে ওই মামলাটি দায়ের করে। মামলায় বলা হয়, আব্বাসের বাড়িতে ৫ হাজার ৩ শ' মার্কিন ডলার মূল্যমানের বিভিন্ন দেশের অবৈধ মুদ্রা পাওয়া গেছে। বুধবার হাইকোর্টের বেঞ্চ শুনানি শেষে এই মামলাটি বাতিল ও অবৈধ বলে রায় দেন। মির্জা আব্বাসের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আহসানুল করীম ও সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক। আইনজীবী আহসানুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী মামলা দায়েরের আগে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। এই নোটিশ ছাড়াই মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এই বিবেচনায় হাইকোর্ট মামলাটি বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচসি/এসকে/