২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ কারাগারে

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক যোগাযোগ সচিব ইসমাঈল জবিউল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। ইসমাঈল জবিউল্লাহ বৃহস্পতিবার সকালে ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. সিরাজুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক যোগাযোগ সচিব ইসমাঈল জবিউল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। ইসমাঈল জবিউল্লাহ বৃহস্পতিবার সকালে ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. সিরাজুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাবিধি অনুযায়ী, দণ্ডপ্রাপ্তকে ডিভিশন দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক। গত বছরের ৫ জুন একই বিচারক ইসমাঈল জবিউল্লাহকে দোষী সাব্যস্ত করে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। দণ্ডপ্রাপ্ত সে সময় পলাতক ছিলেন। এক কোটি ২৯ লাখ ৯১ হাজার ৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৫ নভেম্বর ইসমাঈল জবিউল্লাহ ও তার স্ত্রী আয়শা জবিউল্লাহ ওরফে আয়শা সিদ্দিকাকে আসামি করে রমনা থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইসমাঈল জবিউল্লাহর স্ত্রী আয়শা জবিউল্লাহকেও ৩ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করে একই আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিআর/২০১৪ ঘ.