২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিকদের নির্যাতন তদন্তের দাবিতে জাতিসংঘে বিএনপির স্মারকলিপি

বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের তদন্তের জন্য জাতিসংঘের কাছে দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। শুক্রবার দুপুরে দলটির একটি প্রতিনিধি দল রাজধানীর জাতিসংঘ কার্যালয়ে এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2009, 12:45 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের তদন্তের জন্য জাতিসংঘের কাছে দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। শুক্রবার দুপুরে দলটির একটি প্রতিনিধি দল রাজধানীর জাতিসংঘ কার্যালয়ে এ ব্যাপারে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বরাবর একটি স্মারকলিপি দিয়েছে। এই স্মারকলিপিতে ২০০৭ সালে ইউএনডিপি'র আবসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়নের বির্তকিত ভূমিকার বিষয়টিও জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়। দুপুরে আগারগাঁও থেকে মিছিল সহকারে বিএনপির নেতা-কর্মীরা আইডিবি ভবনে যান। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্ব্ে দলের একটি প্রতিনিধি দল জাতিসংঘ তথ্য কেন্দ্রের কর্মকর্তা কাজী আলী রেজার কাছে স্মারকলিপিটি দেন। এ সময় দলের যুগ্ম মহাসচিবব অধ্যাপক আবদুল মান্নান, সাংসদ বরকত উল্লাহ বুলু, যুব দলের সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, ছাত্র দলের সাধারন সম্পাদক শফিউল বারী বাবু প্রমূখ নেতারা ছিলেন। আ ন হ এহছানুল হক মিলন স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মহিউদ্দীন খান আলমগীর, সাবেক স্বাস্থ্য মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, মির্জা আব্বাস, সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, এ বি এম মহীউদ্দিন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও তার স্ত্রী-মেয়ে, সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান ও তার স্ত্রী, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাবেক মন্ত্রী জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ শতাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদ এবং বিএনপি-আওয়ামী লীগ-জামায়াতের নেতৃবৃন্দ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হয়। একই ভাবে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সাবেক সভাপতি আবদুল আওয়াল মিন্টু, সালমান এফ রহমান,আনিসউদ্দিন আহমেদও তৎকালীন সরকারের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে এতে উল্লেখ করা হয়েছে। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর বর্তমান সরকারের আমলেও বিরোধী দলের নেতা খালেদা জিয়াসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের র্নির্যাতন ও হয়রানি করা হয়। এ সরকারের আমলে গত ৬ মাসে বিরোধী দলের অন্তত ৪০ জন নেতা নিহত ও ২৫ হাজারের বেশি নেতা-কর্মী আহত হয় বলে এতে দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এসএম/এইচএ/১৮৪৫ ঘ.