ফরিদপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছর প্রকার ভেদে পাটের সর্বনিু দাম মণপ্রতি এক হাজার থেকে ১২ শ' টাকা নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
তিনি বলেন, "কৃষককে ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়া হবে, যাতে তারা পাট চাষে উদ্বুদ্ধ হয়।"
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, "দেশে ভাল বীজ না থাকায় পাটের গুণগত মান কমে যাচ্ছে। আমাদের লক্ষ্য ভাল পাটবীজ উৎপন্ন করা।"
ভারতের টিপাইমুখ বাঁধ বিষয়ে লতিফ বলেন, "দেশের স্বার্থ ক্ষুণ
bdnews24