২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির, আখতার ও দেলোয়ারকে ২৭ জুন তলব সংসদীয় কমিটির

দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটি সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং সাবেক চিফ হইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে তলব করেছে। এই তিন বিএনপি নেতাকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৭ জুন কমিটির বৈঠকে হাজির হতে বলা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2009, 07:52 AM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত সংসদীয় কমিটি সাবেক স্পিকার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং সাবেক চিফ হইপ খোন্দকার দেলোয়ার হোসেনকে তলব করেছে। এই তিন বিএনপি নেতাকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৭ জুন কমিটির বৈঠকে হাজির হতে বলা হয়েছে। শনিবার তদন্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কমিটির সদস্য সাংসদ শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সাংসদদের জোরালো দাবির মুখে স্পিকার আব্দুল হামিদ গত ১৯ মার্চ বিগত সংসদের স্পিকার জমিরউদ্দিন সরকার এবং অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে ১১ সদস্যের কমিটি গঠন করেন। কমিটির চেয়ারম্যান করা হয় সাংসদ ফজলে রাব্বি মিয়াকে। অভিযোগ তদন্তের সুবিধার জন্য গঠন করা হয় তিনটি উপ-কমিটি। এর মধ্যে একটি উপ-কমিটির তদন্তে দেখা যায়, জমিরউদ্দিন তার চিকিৎসার জন্য অবৈধভাবে ২৮ লাখ টাকা উত্তোলন করেছেন। অন্য উপ-কমিটির অনুসন্ধানে দেখা যায়, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বিদেশে চিকিৎসার জন্য 'এমপি ক্লাব' এর তহবিল থেকে ১৮ লাখ টাকা নেন। আখতার হামিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল তার গাড়ির জন্য নিয়েছেন। এর আগে ১০ জুন কমিটির বৈঠকে তাদের হাজির থাকতে বলার জন্য সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু গত ৩১ মে কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের জানান, তিনজেনকে বৈঠকে উপস্থিত থাকার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন ফজলে রাব্বী জানান, বাজেট অধিবেশনেই কমিটির প্রতিবেদন দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৪১৫ ঘ.