২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব কটি মামলায় আখতার হামিদের জামিন

রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার জামিন পেয়েছেন সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী। চারটি মামলার সব কটিতেই জামিন হওয়ায় তার মুক্তিতে আইনগত আর কোনও বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার নওগাঁর জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান বিএনপি নেতা আখতার হামিদের জামিনের আদেশ দেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 07:20 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

নওগাঁ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার জামিন পেয়েছেন সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী। চারটি মামলার সব কটিতেই জামিন হওয়ায় তার মুক্তিতে আইনগত আর কোনও বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় বুধবার নওগাঁর জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান বিএনপি নেতা আখতার হামিদের জামিনের আদেশ দেন। প্রতারণার অভিযোগে দায়ের দুটি মামলা ও অপহরণের অভিযোগে দায়ের করা একটি মামলায় একই আদালতে আগেই আখতার হামিদের জামিনের আদেশ হয়। তার আইনজীবী খায়রুল আলম হেলাল ও এ জেড এম রফিকুল আলম সাংবাদিকদের বলেন, সব মামলায়ই সাবেক ডেপুটি স্পিকারের জামিন হলো। এখন তার মুক্তিতে আইনগত কোনও বাধা আর রইল না। আইনজীবীরা জানান, আখতার হামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দেওয়া আটকাদেশও হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। চলতি বছরের ২১ মার্চ নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে আখতার হামিদকে গ্রেপ্তার করা হয়। মহাদেবপুর থানার ওসিকে হুমকি প্রদান ও রাষ্ট্রদ্রোহমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ওই দিনই তার বিরুদ্ধে মামলা হয়। আখতার হামিদ বর্তমানে নওগাঁ কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩২৮ ঘ.