নরসিংদী, জুন ১৬ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি আব্দুস ছাত্তারকে (৩৫) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে।
উপজেলার নারায়ণপুর বাজারে মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, সল্লাবাদ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম তানভীরের নেতৃত্বে সন্ত্রাসীরা নারায়ণপুর বাজারে একটি মিষ্টির দোকানে ছাত্তারকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে বেলাব থানায় মামলা দায়ের করা হয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
নরসিংদী জেলা যুবলীগ সভাপতি একরামুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিজয় গোস্বামী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24