২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে নতুন সেনাপ্রধানের সাক্ষাৎ

নতুন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন মঙ্গলবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেছেন। আব্দুল মুবীন সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে পৌঁছান। আধা ঘণ্টা সেখানে থেকে বেলা ১২টার দিকে তিনি বেরিয়ে আসেন। এর আগে সকাল ৯টায় আব্দুল মুবীন ঢাকা সেনানিবাসে শিখা অণির্বানে ফুল দেন। ওই সময় সেনাবাহিনীর একটি দল বাহিনীর নতুন প্রধানকে গার্ড অফ অনার দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 06:37 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন মঙ্গলবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেছেন। আব্দুল মুবীন সকাল সাড়ে ১১টায় বঙ্গভবনে পৌঁছান। আধা ঘণ্টা সেখানে থেকে বেলা ১২টার দিকে তিনি বেরিয়ে আসেন। এর আগে সকাল ৯টায় আব্দুল মুবীন ঢাকা সেনানিবাসে শিখা অণির্বানে ফুল দেন। ওই সময় সেনাবাহিনীর একটি দল বাহিনীর নতুন প্রধানকে গার্ড অফ অনার দেয়। সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেন আব্দুল মুবীন। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আব্দুল মুবীনকে গত ৭ জুন সরকার সেনাপ্রধান নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। আব্দুল মুবীন যশোর এবং চট্টগ্রামের জিওসি ছিলেন। পরে তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার নিয়োগ করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন লে. জেনারেল মুবীন। তিনি ১৯৭৬ সালের ৩০ নভেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১২৪০ ঘ.