২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এলাকা চি‎হ্নিত না হওয়ায় উন্নয়ন বরাদ্দ পাচ্ছেন না নারী সাংসদরা'

নারী সাংসদদের নির্বাচনী এলাকা চিহ্নিত না হওয়ায় সরকারি উন্নয়ন বরাদ্দের ১১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য তাদের মধ্যে বিতরণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। বাংলাদেশে ইউরোপীয় কমিশন ডেলিগেশনের প্রধান রাষ্ট্রদূত স্টেফান ফ্রোইন রোববার তার সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী সাংসদদের নির্বাচনী এলাকা চিহ্নিত না হওয়ায় সরকারি উন্নয়ন বরাদ্দের ১১ হাজার মেট্রিক টন খাদ্যশস্য তাদের মধ্যে বিতরণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। বাংলাদেশে ইউরোপীয় কমিশন ডেলিগেশনের প্রধান রাষ্ট্রদূত স্টেফান ফ্রোইন রোববার তার সঙ্গে সাক্ষাতের পর মন্ত্রী সাংবাদিকদের একথা জানান। এ সময় মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান এবং প্রতিনিধি দলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অন্য সাংসদদের উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও নারী সাংসদরা কাজ পাচ্ছেন না। এ ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কি না