২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিপণ্যের দাম নির্ধারণে 'প্রাইস কমিশন' গঠনের প্রস্তাব

কৃষিপণ্যের দাম নির্ধারণে অবিলম্বে একটি 'প্রাইস কমিশন' গঠনের প্রস্তাব দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। কৃষি উৎপাদন বাড়াতে আরও গবেষণা চালানোর পরামর্শও দিয়েছেন তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আকবর আলি বলেন, "কৃষিপণ্যের মূল্য নির্ধারণে 'এগ্রিকালচারাল প্রাইস কমিশন' গঠন করা প্রয়োজন। এটা ভারতেও আছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 08:51 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিপণ্যের দাম নির্ধারণে অবিলম্বে একটি 'প্রাইস কমিশন' গঠনের প্রস্তাব দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। কৃষি উৎপাদন বাড়াতে আরও গবেষণা চালানোর পরামর্শও দিয়েছেন তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় আকবর আলি বলেন, "কৃষিপণ্যের মূল্য নির্ধারণে 'এগ্রিকালচারাল প্রাইস কমিশন' গঠন করা প্রয়োজন। এটা ভারতেও আছে।" তিনি বলেন, "চালের মূল্য নির্ধারণের জন্য আমাদের মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়। সারের দাম নির্ধারণে তাই হয়ে থাকে। তার চেয়ে বরং বিশেষজ্ঞদের নিয়ে প্রাইস কমিশন গঠন করা হোক। তারা কৃষিপণ্যের উৎপাদন খরচ ও পণ্যের মূল্যের মধ্যে সামঞ্জস্য বিধান করবে।" 'ডিজিটাল বাংলাদেশ : ভিশন ২০২১ বাস্তবায়নে কৃষিতে করণীয়' শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজন করে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ। অনুষ্ঠানে কৃষিতে অবদানের জন্য আটজনকে 'বঙ্গবন্ধু কৃষি পদক' দেওয়া হয়। আকবর আলি বলেন, "আমাদের কৃষি ও কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কীভাবে কৃষির উৎপাদন খরচ কমনো যায়, তা পথ বের করতে হবে। কারণ কৃষিকে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। পশ্চিমবঙ্গে কৃষির উৎপাদন খরচ কমিয়ে আনা হয়েছে। আমাদের উৎপাদন খরচ বেশি। এটা চলতে থাকলে কৃষিখাত একটি বিরাট চ্যালেঞ্জের মুখে পড়বে।" উৎপাদন খরচ কমাতে জমিতে সার ও সেচের সুষমভাবে ব্যবহার নিশ্চিত করার বিষয়টি কৃষকদের জানানোর ওপরও জোর দেন তিনি। কৃষি প্রশাসনের স্বচ্ছতা আনা, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো ও মাঠ পর্যায়ে প্রযুক্তির স