২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট দণ্ডপ্রাপ্ত ভিআইপিকে বিভিন্ন মামলায় হাইকোর্টের জামিন

আট দণ্ডপ্রাপ্ত ভিআইপিকে বিভিন্ন মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহষ্পতিবার হাইকোর্টের পৃথক দু'টি বেঞ্চ তাদের পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। বিচারপতি আবদুল ওয়াহাব মিঞা ও বিচারপতি মোহাম্মদ মারযি-উল-হকের বেঞ্চ আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী সেলিম, মো. মহিউদ্দিন, হাজী মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমান, বিএনপির নাদিম মোস্তফা, সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবু ও জিয়াউল হক জিয়াকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় জামিন দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আট দণ্ডপ্রাপ্ত ভিআইপিকে বিভিন্ন মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহষ্পতিবার হাইকোর্টের পৃথক দু'টি বেঞ্চ তাদের পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। বিচারপতি আবদুল ওয়াহাব মিঞা ও বিচারপতি মোহাম্মদ মারযি-উল-হকের বেঞ্চ আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী সেলিম, মো. মহিউদ্দিন, হাজী মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমান, বিএনপির নাদিম মোস্তফা, সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবু ও জিয়াউল হক জিয়াকে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় জামিন দিয়েছে। বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ দু'টি অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত জয়নাল হাজারীকে জামিন দিয়েছে। ২০০৭ সালের ১৩ জুলাই সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুর্নীতির মামলা দায়ের করে। এ মামলায় গত বছর ১৪ ফেব্র"য়ারি ঢাকার বিশেষ আদালত তাকে ১৩ বছর কারাদণ্ড দেয়। ২০০৭ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর লালবাগ থানায় হাজীর সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। এ মামলায় বিশেষ আদালতে তার ১৩ বছরের কারাদণ্ড হয়। মুন্সীগঞ্জ আওয়ামী লীগের নেতা মো. মহিউদ্দিনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২০০৭ সালের ২ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলা দায়ের করা হয়। এ মামলায় ঢাকার বিশেষ আদালত গত বছর ২০ জুলাই তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। এছাড়া মহিউদ্দিনের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড গত বছর ২৮ মে কর ফাকির মামলা দায়ের করে যাতে তার ১০ বছরের জেল হয়। মকবুল হোসেনের ছেলে মাসুদুর রহমানের বিরুদ্ধে ২০০৭ সালের ৩০ নভেম্বর রমনা থানায় অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির অভিযোগে মামলা দায়ের করে দুর্নীীত দমন কমিশন। এ মামলায় তাকে বিশেষ আদালত গত বছর ১৪ মে ১৩ বছরের কারাদন্ড দিয়েছিল। বিএনপির নাদিম মোস্তফা, সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবু ও জিয়াউল হক জিয়াকেও পৃথক অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল নিু আদালত। ২০০১ সালের ১৬ আগস্ট জয়নাল হাজারীর বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় ২০০২ সালে ফেনী সদর থানায় দু'টি অস্ত্র মামলা দায়ের করা হয়। এ মামলায় নিু আদালত ২০০৪ সালে হাজারীকে ১৭ বছর ও ১০ করে মোট ২৭ বছরের কারাদণ্ড দেয়। মায়া, হাজী সেলিম, মাসুদুর ও মহিউদ্দিবের পক্ষে জামিনের আবেদন পরিচালনা করেন সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার। বিএনপির নাদিম মোস্তফা, সাইফুর রহমানের ছেলে সফিউর রহমান বাবু ও জিয়াউল হক জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ ও অ্যাডভোকেট আহসানুল করিম। গত ৩ মে দন্ডপ্রাপ্ত পলাতক ভিআইপিদের দুই সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে দণ্ডপ্রাপ্ত পলাতক ভিআইপিরা নিু আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১০৮ঘ.