২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের বাজেট অধিবেশন শুরু

প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৩টা ২৫ মিনিটে শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদ এই অধিবেশনে সভাপতিত্ব করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2009, 09:24 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৩টা ২৫ মিনিটে শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদ এই অধিবেশনে সভাপতিত্ব করছেন। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০০৯-১০ অর্থ বছরের বাজেট সংসদে পেশ করবেন। স্পিকার অধিবেশন কক্ষে প্রবেশের পর পবিত্র কোরআন তেলায়াতের মধ্য দিয়ে সংসদের দ্বিতীয় অধিবেশনের সূচনা হয়। স্পিকার সব সাংসদকে স্বাগত জানান। প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ মহাজোটের অধিকাংশ সাংসদ অধিবেশনে উপস্থিত আছেন। বিরোধী দলের প্রথম সারিতে জাতীয় পার্টির রওশন এরশাদকে একটি আসন দেয়া হয়েছে। জাতীয় পাটির মজিবুর রহমানকে দ্বিতীয় সারিতে আসন দেয়া হয়। বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক দুপুর ১২টায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্র্রিফিঙে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ না দেয়ার ইঙ্গিত দেন। আগামী সাপ্তাহে সংসদীয় দলের সভায় সংসদে যোগ দেওয়া না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। জয়নাল আবদিন ফারুক প্রথম সারিতে আসন বন্টনের ক্ষেত্রে সন্মানজনক আসন দেয়ার জন্য স্পিকারের প্রতি আবারও অনুরোধ জানান। বুধবার সংসদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্য উপদেষ্টা কমিটির সভা হয় স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে। চলতি অধিবেশনটি আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে ৪০ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত হয়। নবম সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ২৫ জানুয়ারি। ৭ এপ্রিল তা শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এইচএ/১৫২৯ ঘ.