২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এরশাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার সকালে হেয়ার রোডে তার সরকারি বাসভবনে দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এসময় এরশাদের সঙ্গে ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হওলাদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 04:12 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার সকালে হেয়ার রোডে তার সরকারি বাসভবনে দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এসময় এরশাদের সঙ্গে ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হওলাদার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সকাল ১০টা ৫ মিনিটে এরশাদ তার বাসভবন থেকে বেরিয়ে আসেন বলে এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এর আগে তিনি জানান, সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছেন। সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। এ বৈঠকের বিষয়ে আমি কিছু জানিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে কারো সাক্ষাতের কথা থাকলে সাধারণত আগের দিন তার কার্যালয় থেকে সাংবাদিকদের তা জানানো হয়। তবে মঙ্গলবারের বৈঠক প্রসঙ্গে আগে থেকেই কিছু জানানো হয়নি। সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে এরশাদ প্রবেশের পর জাতীয় পার্টির বিভিন্ন সূত্র থেকে সাংবাদিকদের তা জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/১১০০ ঘ.