২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কয়েকটি মামলায় মোর্শেদ খান ও মঞ্জুর জামিন

তিন মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এবং সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে জামিন দিয়েছে হাইকোর্ট। মোর্শেদ খানের একটি ও মঞ্জুর দু'টি মামলায় জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মারযি উল হকের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এবং সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে জামিন দিয়েছে হাইকোর্ট। মোর্শেদ খানের একটি ও মঞ্জুর দু'টি মামলায় জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মারযি উল হকের বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় মোর্শেদ খান এবং ঘুষ নেওয়ার দু'টি মামলায় আনোয়ার হোসেন মঞ্জুর সাজার বিরুদ্ধে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের এই আদেশ বহাল থাকবে। মোর্শেদ খানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের ১০ ডিসেম্বর মামলাটি দায়ের করে। মামলায় নিু আদালত গত বছরের ৪ আগস্ট তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। রায় ঘোষণার সময় মোর্শেদ খান পলাতক ছিলেন। পরে নিু আদালতে আত্মসমর্পণ করলে মোর্শেদ খানকে জেলে পাঠানো হয়। এদিকে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে ৭৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৫ জুলাই শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় গত বছর ১০ জুন নিু আদালতে তাকে ৭ বছর কারাদণ্ড দেয়। এছাড়া এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৫ জুলাই দুদক ধানমণ্ডি থানায় আরেকটি মামলা দায়ের করে। এই মামলায় নিু আদালত ২০০৮ সালের ২৮ মে মঞ্জুকে ৭ বছরের কারাদণ্ড দেয়। হাইকোর্টের নির্দেশে আনোয়ার হোসেন মঞ্জু গত ৬ মে নিু আদালতে আত্মসমর্পণ করলে তাকেও জেলে পাঠানো হয়। এছাড়া অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের ২৬ আগস্ট আনোয়ার হোসেন মঞ্জুকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে অবৈধভাবে মাদকদ্রব্য রাখার অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মোর্শেদ খান ও মঞ্জুর পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল হক। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম মুবিন। আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আরো দু'টি মামলা থাকায় মঞ্জু এখনই মুক্তি পাবেন না। তবে মোর্শেদ খানের বিরুদ্ধে আর মামলা না থাকায় তার মুক্তিতে বাধা নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/টিআর/২০২৫ঘ.