২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহ: পত্রিকায় প্রকাশিত রিপোর্ট নিয়ে আওয়ামী লীগের প্রশ্ন

সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে পত্রিকায় প্রকাশিত বিডিআর বিদ্রোহের কিছু বিবরণের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি যদি সত্য হয় তাহলে বলব সত্যকে আড়াল করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা করা হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 05:37 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে পত্রিকায় প্রকাশিত বিডিআর বিদ্রোহের কিছু বিবরণের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি যদি সত্য হয় তাহলে বলব সত্যকে আড়াল করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এটা করা হয়েছে।" আশরাফ বলেন, প্রতিবেদন থেকে তাদের মনে হচ্ছে বিডিআর ঘটনা নিয়ে ধুম্রজাল ছড়িয়ে আওয়ামী লীগ নেতাদের জড়িত করে সরকারই বিডিআর ঘটনার জন্য দায়ী একথা প্রমাণ করাই এর উদ্দেশ্য। বিডিআর ঘটনা নিয়ে টেলিভিশনে টক শো'র নামে সরকারের ভাবমূর্তি ক্ষুণ