২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ঐক্যজোটের বিক্ষোভ

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি মো. ফজলুল হক আমিনীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রোববার সন্ধ্যায় ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল-সমাবেশ করেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় একটি মিছিল মাদ্রাসা রোড থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার মাদ্রাসা রোডে গিয়ে সমাবেশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 04:10 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি মো. ফজলুল হক আমিনীকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রোববার সন্ধ্যায় ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল-সমাবেশ করেছে। সন্ধ্যা সাড়ে ৭টায় একটি মিছিল মাদ্রাসা রোড থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আবার মাদ্রাসা রোডে গিয়ে সমাবেশ করে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক হাফেজ মো. ইদ্রিসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোটের সহ-সাধারণ সম্পাদক মুফতি বোরহান উদ্দিন কাসেমী, প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসান, ছাত্রমোর্চার সভাপতি গাজী কাওছার আহমেদ ও সহ-সভাপতি আনিস চৌধুরী। বক্তারা অবিলম্বে আমিনীর মুক্তির দাবি করে বলেন, তা না হলে ২০০১ সালের মতো সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তার মুক্তি নিশ্চিত করা হবে। হামলা ও বোমাবাজির মামলায় ঢাকার মহানগর হাকিম তোফায়েল হাসান মুফতি মো. ফজলুল হক আমিনী, ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা মো. কামাল উদ্দিন ও মাওলানা হাফেজ মো. বদরুল ইসলামকে রোববার কারাগারে পাঠানোর আদেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.