২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুবদল প্রতিষ্ঠাতাদের আলোচনাসভার উদ্যোগ

জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাতা সদস্যরা ১৯ মে রাজধানীতে এক আলোচনা সভার আয়োজন করেছেন। বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুব দলের সাবেক সাধারণ সম্পাদক গয়েশ্বর চন্দ্র রায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠাতা সদস্যরা ১৯ মে রাজধানীতে এক আলোচনা সভার আয়োজন করেছেন। বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুব দলের সাবেক সাধারণ সম্পাদক গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আলোচনা সভাটি হবে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে। বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে মহানগর কার্যালয়ে যুব দলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক কাজী নুরুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক হয়। এতে কাজী নুরুজ্জামানকে আহবায়ক ও আবদুল্লাহ চৌধুরীকে সদস্য সচিব করে ৫১ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভায় গয়েশ্বর চন্দ্র রায়, যুব দলের সভাপতি বরকতউল্লাহ বুলু, হাজী মনসুর আলী সরকার, শেখ আতাউর রহমান, আ ক ম রুহুল আমিন, রেদোয়ানুল হক ভূঁইয়া, সাখাওয়াত হোসেনসহ পঞ্চাশজনের বেশি নেতা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৪৭ঘ.