নরসিংদী, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মঙ্গলবার নরসিংদীর তিনটি উপজেলায় সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন করেছেন।
দুপুরে নরসিংদী সদর, রায়পুরা ও বেলাব উপজেলার সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন শেষে সার্কিট হাউসে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মত বিনিময়কালে তিনি বলেন, "উপজেলা পর্যায়ে সার্ভার স্টেশন কার্যক্রম শুরু হলে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব ধরনের সেবা উপজেলা পর্যায়েই পাওয়া যাবে।"
এরপর থেকে কাউকে ঢাকায় দৌড়াদৌড়ি করতে হবে না বলে জানান তিনি।
সার্কিট হাউসে অন্যন্যের মধ্যে জেলা প্রশাসক অমৃত বাড়ৈ, পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী মিয়া ও জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম মোল্লা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনধি/ডিডি/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24