নেত্রকোনা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের আমলী গ্রামে শুক্রবার রাতে এক স্থানীয় বিএনপি নেতা খুন হয়েছেন।
নিহত শাহজাহান মিয়া (৩২) রৌহা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, শাহজাহান রাতের খাবারের পর বাড়ির বাইরে গেলে দুর্বৃত্তরা তাকে জবাই করে মস্তক বিছিন্ন দেহ পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে রাখে। পরদিন (শনিবার) সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.
bdnews24