২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে শ্রমিক দলের জনসভা বিকেলে

মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজধানীর পল্টন ময়দানে শনিবার বিকেলে এক শ্রমিক জনসভার আয়োজন করেছে। বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলের নেতা খালেদা জিয়া এতে প্রধান অতিথির ভাষণ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2009, 05:19 AM

Updated : 26 Aug 2022, 11:24 AM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল রাজধানীর পল্টন ময়দানে শনিবার বিকেলে এক শ্রমিক জনসভার আয়োজন করেছে। বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধী দলের নেতা খালেদা জিয়া এতে প্রধান অতিথির ভাষণ দেবেন। শ্রমিক দলের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''শনিবার বিকেল ৩টায় পল্টন ময়দানে শ্রমিক দলের জনসভা অনুষ্ঠিত হবে। এতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।'' নবম সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন ২৭ ডিসেম্বর সর্বশেষ পল্টন ময়দানের জনসভায় ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা। মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''পল্টন ময়দানের জনসভায় শ্রমিক দল ছাড়াও বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেবেন। দুপুর থেকে জনসভায় আমাদের নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে আসতে শুরু করবেন। শ্রমিক জনসভা হলেও নির্বাচনের পর এটিই রাজধানীতে আমাদের প্রথম জনসভা। সে জন্য আমাদের প্রস্তুতিও ব্যাপক।'' শ্রমিক দলের এ জনসভা সফল করতে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/জিএনএ/১১২২ ঘ.