২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ছয় মাসে সব উপজেলায় সার্ভার স্টেশন হবে: সিইসি

আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 11:23 AM

মুন্সীগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় সার্ভার স্টেশন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা। তিনি বলেন, "সার্ভার স্টেশন হলে উপজেলায় বসে নতুন ভোটার হওয়া, ভুল সংশোধন, পরিবর্তনসহ যাবতীয় তথ্য হালনাগাদ করা যাবে। এর ফলে চলমান এ প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করা সম্ভব হবে।" রোববার সকাল ১১টায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সার্ভার স্টেশন নির্মাণের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনের সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কথা বলেন। তিনি জানান, সারা দেশে অন্তত ৫০২টি সার্ভার ষ্টেশন গড়ে তোলা হবে। এ সময় উপস্থিত ছিলেন সার্ভার স্টেশন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোশারফ হোসেন, উপ নির্বাাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারম্যান কাজী ওয়াহিদ। এছাড়া সিইসি মুন্সীগঞ্জের লৌহজং, গজারিয়া এবং নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সার্ভার স্টেশনের জায়গা পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৪ ঘ.