২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু'রাজনীতিকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ (৬৫) এবং ময়মনসিংহ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেকের (৫৯) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2009, 08:51 AM

Updated : 26 Aug 2022, 11:22 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ (৬৫) এবং ময়মনসিংহ পৌরসভার মেয়র অ্যাডভোকেট মাহমুদ আল নূর তারেকের (৫৯) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোক প্রকাশ করে শেখ হাসিনা বলেছেন, তার মৃত্যুতে জাতি এক কৃতি সন্তানকে হারিয়েছে। আর আওয়ামী লীগ হারিয়েছে এক কৃতি নেতাকে।" বৃহস্পতিবার রাতে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অপর এক শোকবার্তায় প্রধানমন্ত্রী ময়মনসিংহ পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহমুদ আল নূর তারেকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। দু নেতার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাঁচদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১৪৫৬ ঘ.