ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সম্ভাব্য হত্যার ষড়যন্ত্রের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে সতর্ক করে দিয়েছে ভারত।
ভারতের বহুল প্রচারিত পত্রিকা 'ইন্ডিয়ান এক্সপ্রেস' শনিবার এক প্রতিবেদনে বলেছে, সম্প্রতি বাংলাদেশ সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেনন এই 'ষড়যন্ত্রের' কথা ঢাকাকে জানান।
মেনন গত ১২ এপ্রিল এক 'অনির্ধারিত' ঝটিকা সফরে ঢাকা এসেছিলেন।
নাম উল্লেখ না করে সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার বলেছে, সফরকালে মেনন বাংলাদেশী পররাষ্ট্র সচিবের সঙ্গে বিডিআর বিদ্রোহে জড়িত বলে সন্দেহ করা হয় এমন চরমপন্থী গ্র"পগুলোর তৎপরতা নিয়ে তথ্য বিনিময় করেন।
ওই সূত্রের বরাত দিয়ে ভারতের পত্রিকাটি বলেছে, গত কয়েক সপ্তাহে বাংলাদেশে তৎপর সন্ত্রাসী গ্র"পগুলোর 'ইলেক্ট্রোনিক চ্যাটার' থেকে নয়া দিল্লী এই গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।
শেখ হাসিনার নতুন সরকারকে টার্গেট করে যে ষড়যন্ত্র করা হচ্ছে সন্ত্রাসীদের সা
bdnews24