২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারে ২০ এপ্রিলের মধ্যেই তদন্ত সংস্থা

যুদ্ধাপরাধীদের বিচারে আগামী ২০ এপ্রিলের মধ্যেই সরকার তদন্ত সংস্থা গঠন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে 'জঙ্গীবাদ দমনে সুশীল সমাজের ভূমিকা' শীর্ষক এক আলোচনায় তিনি একথা জানান। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীদের বিচারে আগামী ২০ এপ্রিলের মধ্যেই সরকার তদন্ত সংস্থা গঠন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে 'জঙ্গীবাদ দমনে সুশীল সমাজের ভূমিকা' শীর্ষক এক আলোচনায় তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন," যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সরকার রোববার এবং সোমবারের মধ্যে একটি 'ইনভেস্টিগেটিভ এজেন্সি' গঠনের সিদ্ধান্ত নিয়েছে।" এ তদন্ত সংস্থার সদস্য সংখ্যা ৫ জনের বেশি হবে না বলে তিনি জানান। সাহারা বলেন, "সরকার যুদ্ধাপরাধের বিচারের জন্য ইতোমধ্যে তিনটি সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো ট্রাইব্যুনাল গঠন, প্রসিকিউটর নিয়োগ এবং ইনভেস্টিগেটিভ এজেন্সি গঠন। এসব সিদ্ধান্ত খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে।" মন্ত্রী জানান, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সা