২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে স্পিকারের নববর্ষের শুভেচ্ছা

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে স্পিকারের শুভেচ্ছা কার্ড বিরোধী দলীয় নেতার সেনানিবাসের বাসভবনে গিয়ে তাকে পৌঁছে দেন সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 02:27 PM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে স্পিকারের শুভেচ্ছা কার্ড বিরোধী দলীয় নেতার সেনানিবাসের বাসভবনে গিয়ে তাকে পৌঁছে দেন সংসদ সচিবালয়ের সচিব আশফাক হামিদ। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বিকাল সোয়া পাঁচটায় স্পিকারের নববর্ষের শুভেচ্ছা কার্ড সচিব সাহেব ঢাকা সেনানিবাসের ৬ নং শহীদ মইনুল সড়কের বাসায় এসে পৌঁছে দেন। তিনি ম্যাডামের সঙ্গে সাক্ষাত করে তার হাতেই কার্ড দিয়েছেন।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০২০ঘ.