২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার এবং শনিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 06:33 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ির ইজারা বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার এবং শনিবার সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বৃহস্পতিবার) বিকেল তিনটায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। পাঁচটি বিভাগীয় শহরেও সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া শনিবার জেলা, উপজেলা ও থানা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।" তিনি আরো বলেন, "দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন বুধবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। তিনিও এ সমাবেশে যোগ দিবেন।" বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে সেনা অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে নামমাত্র মূল্যে দেওয়া বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়। বুধবার রাতে গুলশানের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ দুদিনের কর্মসূচি ঘোষণা করেন। রাত সোয়া এগারোটায় বৈঠক শেষ হওয়ার কথা জানিয়ে রিজভী বলেন, আগে মুক্তাঙ্গনের কথা বলা হলেও বৃহস্পতিবার কেন্দ্রীয় সমাবেশটি হবে বিকেল ৩ টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে। এর আগে সন্ধ্যায় এক ব্রিফিংয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটিসহ জ্যেষ্ঠ নেতাদের বৈঠক হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই বৈঠক থেকেই কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। রিজভি জানান, বৃহস্পতিবার অন্য ৫টি বিভাগীয় শহরে সমাবেশ হবে। তিনি বলেন, শনিবার সারাদেশে জেলা, উপজেলা ও থানায় প্রতিবাদ সমাবেশ করার জন্য স্থানীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপির দপ্তর সম্পাদক বলেন, "মহাজোট সরকারের মন্ত্রীসভা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধবা স্ত্রীর নামে বরাদ্দ করা বাড়িটির ইজারা বাতিলের সিদ্ধান্ত নিয়ে উদ্দেশ্যমূলক, মানবতাবিরোধী ও গর্হিত কাজ করেছে। বিএনপিসহ সারাদেশের মানুষ সরকারের এই সিদ্ধান্তকে নিন্দা জানায়।" সেনা উর্দি ছেড়ে একসময় রাজনীতিতে নামা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পর খালেদা জিয়াকে বাড়িটি ইজারা দেয় সরকার। তাকে গুলশানেও আরেকটি বাড়ি দেওয়া হয়েছিল। সরকার বলছে, একজনকে দুটি বাড়ি ইজারা দেওয়ার নিয়ম নেই বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষোভ প্রকাশ করে রিজভী বলেন, "এ বাড়িতে খালেদা জিয়া এবং তার পরিবার ৩৪ বছর ধরে বসবাস করছে। তার দুই সন্তান অসুস্থ অবস্থায় বিদেশে রয়েছে। এরকম অসহায় অবস্থায় সরকার প্রতিহিংসামূলকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এটা দেশের জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না।" এর আগে সন্ধ্যায় খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আর এ গণি, খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, এম শামসুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সালাউদ্দিন কাদের চৌধুরী, তরিকুল ইসলাম প্রমুখ। স