ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনের বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র বশিরুল্লাহ জরু।
সোমবার রাত ১২ টার দিকে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) নূর মোহাম্মদ মজুমদার জানান, বশিরুল্লাহ (দেয়াল ঘড়ি) ভোট পেয়েছেন ৭২ হাজার ৮৪৬।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত সফিকুল আলম (আনারস) পেয়েছেন ৩৬ হাজার ৪৭১ ভোট।
তিনি জানান, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত নূরে আলম সিদ্দিকী (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মমতাজ বাশার (প্রজাপতি)
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৫টি কেন্দ্রের ভোটগ্রহণ চলে। উপজেলায় মোট ভোটার ভোটার ৩ লাখ ৮১ হাজার ৩৮১ জন।
গত ২২ জানুয়ারি ভোটকেন্দ্র দখল, বোমাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে এ উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০২৯ ঘ.
bdnews24