ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়ে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান ও সেই জমিতে সেনা কর্মকর্তাদের পরিবারদের পুনর্বাসন প্রস্তাবের নিন্দা জানিয়েছেন ৪০২ জন শিক্ষক।
মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
বিবৃতিতে শিক্ষকরা জিয়া পরিবারের প্রতি 'কোনরূপ অসম্মান না দেখিয়ে' বিডিআর ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারকে অবিলম্বে 'যথোপযুক্ত' স্থানে বাসা বরাদ্দ ও সার্বিক পুনর্বাসনের দাবি জানান।
বিবৃতিদাতা ৪০২ জন শিক্ষকের মধ্যে আছেন, অধ্যাপক ড. সদরুল আমিন, ড. মো. আজিজুর রহমান মজুমদার, ড. সিরাজুল ইসলাম, ড. মো. আখতার হোসেন খান, মো. মোজাম্মেল হক, মো. আনোয়ারুল ইসলাম, আবদুস সাত্তার, শামসুদ্দিন আহমদ, জাহিদুল ইসলাম, ছিদ্দিকুর রহমান নিজামী, তাহমিনা আখতার, জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ নজরুল ইসলাম, সাঈদ-উর-রহমান, তাজমেরী ইসলাম, শাহিদা রফিক, জিয়াউস সামস প্রমূখ।
এছাড়া জিয়া পরিষদের সদস্য ৫০১ জন শিক্ষক পৃথক বিবৃতিতে ওই বাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের নিন্দা জানান। বিবৃতিদাতাদের মধ্যে আছেন, অধ্যাপক শাহ মোহাম্মদ ফারুক, ড. এরশাদুল বারী, ড. আলতাফ হোসেন, ড. মোশাররফ হোসেইন মিঞা, সলিমুল্লাহ খান প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স
bdnews24