ঢাকা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সংসদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বিল ২০০৯ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস্ বিল ২০০৯ পাস হয়েছে।
সংসদের সোমবারের অধিবেশনে এই দু'টি বিল কণ্ঠভোটে পাস হয়।
এর আগে যাচাই-বাছাইয়ের জন্য এই বিলগুলো কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
সংসদের ২৫ ফেব্র"য়ারির অধিবেশনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর বিল ২০০৯ উত্থাপিত হয়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরীক্ষার পর এটি সংশোধিত আকারে পাসের জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করে।
কমিটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে এ মহীয়সী নারীর জন্মস্থান পায়রাবন্দে তার নামে 'উইমেন ডেভেলপমেন্ট ও জেন্ডার ইন্সটিটিউট' প্রতিষ্ঠারও সুপারিশ করেছে।
রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৮ এর ভিত্তিতে 'রংপুর বিশ্ববিদ্যালয় আইন ২০০৯' ১৬ ফেব্র"য়ারি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত হলে 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় , রংপুর আইন ২০০৯' শিরোনামে বিল নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
সংসদের ২৫ ফেব্র"য়ারি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ বিল ২০০৯ উত্থাপিত হয়। বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পরীক্ষা-নিরীক্ষার পর সর্বসম্মতভাবে পাসের সুপারিশ করা হয়।
জাতীয় নিরাপত্তা, যুদ্ধ কৌশল এবং চিকিৎসা প্রকৌশল ও প্রযুক্তিসহ উচ্চ শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অগ্রসরমান বিশ্বের সঙ্গে সঙ্গতি রক্ষা ও সমতা অর্জন এবং জাতীয় পর্যায়ে উচ্চ শিক্ষা, গবেষণা, আধুনিক জ্ঞান চর্চার সুযোগ সৃষ্টি ও স
bdnews24