২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"দুদকের অন্য দুই কমিশনার পদত্যাগ করবেন কিনা তা সরকারের ইচ্ছা"

দুর্নীতি দমন কমিশনের হাবিবুর রহমান রোববার বলেছেন, দুদকের অন্য দুই কমিশনার পদত্যাগ করবেন না থাকবেন সেটা সরকারের ইচ্ছা। তবে পদত্যাগের বিষয়ে কোনো চাপ নেই। অফিস শেষে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের হাবিবুর রহমান রোববার বলেছেন, দুদকের অন্য দুই কমিশনার পদত্যাগ করবেন না থাকবেন সেটা সরকারের ইচ্ছা। তবে পদত্যাগের বিষয়ে কোনো চাপ নেই। অফিস শেষে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাবিবুর রহমান বলেন, "আমরা পদত্যাগ করবো না থাকবো- সেটা সরকারের ইচ্ছা। যতদিন পারি আমরা দুদকে থাকবো। তবে পদত্যাগের বিষয়ে সরকারের দিক থেকে কোনো চাপ নেই।" দুর্নীতির ওপর নজরদারির দায়িত্বপ্রাপ্ত সংস্থাটির নতুন নেতৃত্ব সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দুদক পুর্নগঠন করতে হলে তো কনস্টেবল থেকে কমিশনার পর্যন্ত সবাইকেই পদত্যাগ করতে হবে। এটা কী সম্ভব?" সাংবাদিকরাই দুদক পুনর্গঠনের বিষয়ে নানা কথা বলছেন মন্তব্য করে হাবিবুব রহমান বলেন, "দুদক পুনর্গঠন বিষয়ে সাংবাদিকরাই বিভিন্ন মন্তব্য ব্যক্ত করছেন। এ বিষয়ে তারাই ভালো জানেন।" হাবিবুর রহমান বলেন, "আগের সরকার দুদককে কাজ করতে দেয়নি। কাজ করতে পয়সা লাগে। আইনজীবীদের জন্য ১৩ কোটি টাকা খরচ না হলে ৪ কোটি টাকাতো লাগে।" গত বৃহস্পতিবার দুদকের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী পদত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/১৯৪৫ঘ.